image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজারে নৌকা ডুবি : ১জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১জন

কক্সবাজার ব্যুরো    |    ২১:৩৮, অক্টোবর ১৯, ২০২০

image

কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার দুপুরে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার হওয়া নিহত ব্যক্তি শহরের নতুন বাহারছড়া এলাকার মোঃ ইউনুস (৩৫)। এখনো নিখোঁজ রয়েছে মোহাম্মদ বেলাল (২২)।

এরআগে আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার হয়েছিল।

রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকাবাসীর সহায়তায় নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো. ইউনুস, মো. বেলাল ও আব্দু শুক্কুর। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়। দুপুরে মো. ইউনুচের মরদেহ উদ্ধার হলেও সন্ধ্যা পর্যন্ত খোঁজ মিলেনি মো. বেলালের। নদীরপাড়ে তার পরিবারের মাতম চলছে।

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, তিনজন পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।

ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পরেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনো একজনের সন্ধান মেলেনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image