image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

রামুতে পাহাড় ধ্বসে ২জন নিহত

কক্সবাজার ব্যুরো    |    ১৩:০৫, অক্টোবর ২১, ২০২০

image

কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক। ঘটনার সময় নিহত ২ জন সহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি ধ্বসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন। 

স্থানীয় জনতার সহায়তা পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

আজ বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও তিনি এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালিয়েছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image