image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদককারবারী নিহত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৩:১৯, অক্টোবর ২১, ২০২০

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাঁইশফাড়ি সীমান্তে বিজিবি’র সাথে বন্ধুকযুদ্ধে মোঃ আদহাম (৩০) নামের এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন। সে তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাশেমের ছেলে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে সীমান্তের ৩৫নং পিলারের সন্নিকটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় ১০/১২জনের একটি দল মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করলে টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। তখন অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ী জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে উক্ত রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশীয় তৈরী একনলা বন্দুক সহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত ইয়াবা মূল্য প্রায় ১কোটি ২০ লাখ টাকা।

এব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image