image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

চন্দনাইশ প্রতিনিধি    |    ২১:২৪, অক্টোবর ৩১, ২০২০

image

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় জাসিম কনভেনশন হলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাধীন জাসিম 
কনভেনশন হলের সামনে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১-৫২৫০) চট্টগ্রামমুখী অপর একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-১৬-১৯৩২) বিপদজনক বাঁকে ওভারটেকিং করার সময় এ সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেনস্থ পশ্চিম শহীদ নগর এলাকার একেএম নুর হোসেনের ছেলে এটিএম  জাবেদুল ইসলাম (৩১) কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। 

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এ.এস.আই জাকির ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছির আরাফাত জানান, দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। অপরদিকে মোটরসাইকেল আরোহীর স্বজনদের সাথেও যোগাযোগ করা হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image