image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

বালুখালীর ইয়াবা সম্রাট ছৈয়দ নুর কারাগারে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২০:৪০, নভেম্বর ১, ২০২০

image

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর শীর্ষ অপকর্মের হোতা,বহু মামলার আসামী  ছৈয়দ নুর বাহিনীর প্রধান ছৈয়দ নুর একটি মারামারির মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে গেছে।

১ নভেম্বর কক্সবাজার জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে বালুখালীর পানবাজারে গত ২৪ অক্টোবর সকালে দফায়-দফায় পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর উপর হামলার ঘটনায় উখিয়া থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেন।

ঘটনায় জড়িত তাঁর বাহিনীর অন্যান্য সদস্যদের জামিন মঞ্জুর করলেও ছৈয়দ নুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

এদিকে ছৈয়দ নুরের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়ার খবর শুনে বালুখালীতে নিরীহ-সহজ সরল শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।অনেকেই সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণও করে।ছৈয়দ নুর কারাগারে গেলেও তাঁর বাহিনীর অপরাপর সদস্যদের অপকর্ম থেমে নেই।স্থানীয় জনসাধারণের অভিমত ছৈয়দ নুর বাহিনীর অন্য সদস্যদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিলে বালুখালীতে অনেকটা শান্তিময় পরিবেশ বিরাজ করবে বলে জানান।ছৈয়দ নুর বাহিনীর সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসী আকবর আহমদ, রিদুয়ান সিদ্দিক, আবু তাহের, ফরিদ আলম, জিয়াউল হক বাপ্পি,জাফর আলম,সোনা মিয়া, বুজুরুস মিয়া,আলমগীর, নুর আলম, ইকবাল হোসেন, মোহামমদুল হক,আশিক সহ প্রায়ই মাদক ব্যবসা সহ বহুমুখী অপকর্মে জড়িত বলে স্থানীয় সুত্রে প্রকাশ।মাদকমুক্ত বালুখালী গড়তে তাদের কে আইনের আওতায় আনা জরুরী বলে মনে করছেন উখিয়া বাসি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image