image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ায় ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৭:৩২, নভেম্বর ২, ২০২০

image

কক্সবাজারের উখিয়ার সীমান্ত থেকে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার সহ মোঃ কলিম (২১) নামে একজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩৪ বিজিবি) সদস্যরা।

৩৪ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ বলেন, রোববার (১ নভেম্বর) রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে অভিযান চালিয়ে (তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর) টাকা মূল্যমানের ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে।

এসময় মোঃ কলিম (২১) নামে একজনকে আটক করা হয়। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-বি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদ ছেলে। ধৃত আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image