image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ভাড়ার গাড়ী আত্মসাতের অপরাধে সিআইডির হাতে গ্রেপ্তার-২, প্রাইভেটকারটি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    |    ০০:১৩, নভেম্বর ৫, ২০২০

image

সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মোহাম্মদ শাহীন (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে প্রাইভেটকার ভাড়ায় ৩বছর ধরে নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রাইভেটকার ভাড়া নিয়ে আত্মসাৎ করার অভিযোগ তদন্ত করতে গিয়ে মোহাম্মদ শাহিন ও তার এক সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেই সাখে চুরি যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করেছে সিআইডি।

প্রাইভেটকার আত্মসাতের দায়ে গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সিআইডি।

জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ শাহীন নিজেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দাবি করেন। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার নুর মোহাম্মদের ছেলে। তার সহযোগি গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক (৫০) কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকার আব্দুল বারেকের ছেলে। 

সিআইডি’র পরিদর্শক মুহাম্মদ শরীফ বলেন, ২০১৭ সালের প্রাইভেটকার ভাড়ায় নিয়ে আর ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোহাম্মদ শাহীন ও আব্দুল মালেক নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুইজনকে আদালতে হাজির করা হলে আব্দুল মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরিদর্শক মুহাম্মদ শরীফ বলেন, ৩ নভেম্বর মামলার ডকেট বুঝে পাই। পরে কোতোয়ালী থানাধীন এসএ প্রাইম হাইটসের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এসময় মালেককে গ্রেফতার করা হয়। পরে ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image