image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার

ডেস্ক    |    ১৩:১২, নভেম্বর ৫, ২০২০

image

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পানওয়ালা পাড়ার ভাড়া বাসা থেকে সুপ্তি মল্লিক (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার নাসিমা মনজিল থেকে এ নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুপ্তি মল্লিকের স্বামীর নাম বাসু দেব। সুপ্তি মল্লিক রাঙামাটির চন্দ্রঘোনা কেপিআই এলাকার সাধন মল্লিকের মেয়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুক্তি মল্লিককে শাঁস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করছেন। কেন কি কারণে কিভাবে- সুক্তি মল্লিকের মৃত্যু হল সবাই তা খুঁজে বের করার চেষ্টা করছেন।

ঘটনার সময় বাসায় ছিলেন না বলে জানিয়েছেন স্বামী বাসু দেব। সম্প্রতি তারা বিয়ে করেছেন। 

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ‘খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। উনার লাশ খাটে শুয়ানো ছিল। এখন সেটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গেও পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় গৃহবধূর স্বামী ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’ 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image