image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৬:২৭, নভেম্বর ৫, ২০২০

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ পিস ইয়াবাসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে ঘুমধুম বিওপি’র বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ঘুমধুম সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে তাদের ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ জন বাংলাদেশী ও ৫ জন রোহিঙ্গা। 

আটককৃতরা হলো- কুতুপালং ১ নং লম্বাশিয়া ক্যাম্পের এ বøকে আশ্রিত রোহিঙ্গা মৃত আলী হোসেনের ছেলে জিয়াবুল হোক (২৬), একই ঠিকানার ফকির আহমেদের ছেলে রহমত উল্লাহ (২৫), নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (২১), আবদুল আলিমের ছেলে মোঃ সেলিম (২২), সোনা আলীর ছেলে মোঃ আমিন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত পার হয়ে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদ পেলে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ বিজিবি দল রেজুআমতলী আমবাগান এলাকায় ফাঁদ পেতে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিয়ানমার সীমান্ত হতে ৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে, পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ সময় বলেন- কক্সবাজার বিজিবির আওতাধীন ঘুমধুমের রেজু আমতলি বিওপির বিজিবি সদস্যরা ইয়াবা সহ ৬ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হন। পরে তাদের শরীর তল্লাশী করে কোমরে লুঙ্গি ও গামছা দ্বারা কৌশলে লুকানো ২ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য ৬ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image