শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২০:৩৬, নভেম্বর ৬, ২০২০
আনোয়ারা উপজেলার পিএবি সড়কের শোলকাটা মাজার গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো. জসিম (৩৫) নিহত ও ৩ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে। মারাত্বক আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ী ২ টি উদ্ধার থানা নিয়ে যায়।
আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক এমরান হোসেন জানান, শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম থেকে মিনি ট্রাক (চট্ট-মেট্রো-ন-১১-১০৮৩) গাড়ীটি বাঁশখালী যাওয়ার পথে পিএবি সড়কের শোলকাটা মাজার গেইট এলাকায় পৌঁছলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি যাত্রী আনোয়ারা উপজেলার বটতলী এলাকার বাসিন্দা মৃত আসহাব মিয়ার পুত্র মো. লোকমান (৪০),জুইঁদন্ডী এলাকার বাসিন্দা আবুল হোসেনের পুত্র মো. সাহাদ (২২),তার ভাই আরফাত (২৮) ও সিএনজি অটোরিক্সা চালক আনোয়ারা জুঁইদন্ডি এলাকার বাসিন্দা নুর আহমদের পুত্র মো. জসিমকে (৩৫) আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে প্রেরণ করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ শিমু মহাজন জানায়, সড়ক দূর্ঘটনায় আহত ৪ জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সিএনজি চালক (৪৫) মারা যায়। আরফাত (২৮) নামে একজকে আশংঙ্খাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা মাজার গেইট এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ী ২ টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
Developed By Muktodhara Technology Limited