শিরোনাম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২০:৫৫, নভেম্বর ৬, ২০২০
উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা তুহুর আলমের কিশোরী মেয়ে ইয়াছমিন আক্তার (১১)কে সৎ মা রশিদা বেগম বাড়ির তীরে রশি দিয়ে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল ৭ টায় এই নির্মম ঘটনাটি ঘটেছে।
এব্যাপারে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরো জানান,কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে খবর পেয়ে বিকেলে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited