image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে ৫ নারী ছিনতাইকারী আটক

মিরসরাই প্রতিনিধি    |    ০১:১৪, নভেম্বর ৮, ২০২০

image

মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার (৭ নভেম্বর) উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এক মহিলা গলা থেকে চেইন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। পরে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো বাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল গ্রামের কহিনুর আক্তার, সৈয়দা বেগম, রোজিনা বেগম, রুনা আক্তার ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিবপুর গ্রামের তাছলিমা আক্তার। আটককৃতদের বিরুদ্ধে উপজেলার করেরহাট ইউনিয়নের মেহেদীনগর গ্রামের খতিজা বেগম নামে এক ভূক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জোরারগঞ্জ থানার পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী জানান, আটককৃত ৫ নারী ছিনতাইকারী দলের সদস্য। তারা শনিবার বারইয়ারহাট পৌর বাজারে খতিজা বেগম নামে এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করার সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে। এরপর আটককৃত ওই ছিনতাইকারীর দেয়া তথ্য মতে স্থানীয় লোকজন আরো ৪ জনকে আটক করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আটককৃতদের স্থানীয়রা পুলিশে সোপার্দ করে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image