image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

ফটিকছড়িতে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, আটক-৫

ফটিকছড়ি প্রতিনিধি    |    ২৩:১৪, নভেম্বর ৮, ২০২০

image

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুরে প্রেমিককে বেধে রেখে ৮ জন মিলে গণধর্ষন করেছে প্রেমিকাকে।

পুলিশ সুত্রে জানা যায় ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার দিকে নারায়ানহাট ইউনিয়নের চানপুর এলাকার একটি বাগানের ভিতর গনধর্ষণের ঘটনা ঘটে। থানা পুলিশ খবর পেয়ে প্রেমিক-প্রমিকাকে উদ্ধার করেছে। 

এই ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০৮ তারিখ ০৮/১১/২০২০ ইংরেজী।

পরে ঘটনার সাথে জড়িত চানপুর গ্রামের মোঃ পারভেজ (২৫), মোঃ ইয়াসিন, মোঃ ফরিদ, সালাউদ্দীন, আবুল মনসুর (৪০)কে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। 

জানা যায়, অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়ির ভূজপুরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেফতারকৃত আসামীরাসহ ৮জন মিলে ভিকটিমদেরকে গতিরোধ করে ভিকটিমের প্রেমিক নাজিমকে গাছের সাথে বেঁধে ফেলে তার প্রেমিকাকে গনধর্ষন করে। 

এই বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আবদুল্লাহ বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমের বাড়ি খাগড়াছড়িতে। তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিম ষ্টারশীপ কোম্পানীর একটি কারখানাতে চাকরি করে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চমেকে পাঠানো হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image