শিরোনাম
লামা (বান্দরবান) প্রতিনিধি | ১৬:৪২, নভেম্বর ৯, ২০২০
বান্দরাবনের লামা উপজেলায় ১৫০টি পেঁপেগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার রুপসিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইব্রাহিম লিডার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিমের থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সামাজিক ও জায়গাজমি দ্বন্ধের কারণে শত্রুতাবশত কাজল রেখা (৩২), মোঃ কাইয়ুম, রুবি আক্তার, রুহুল আমিনরা মিলে তার পেঁপে গাছ কেটে ফেলেছে।
কৃষক আবদুল হাকিম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আমার দেড়শটি পেঁপে গাছ কেটে দিয়েছে। ২০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করেছিলেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে লামা থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই ত্রিদিব বড়ূয়া বলেন, আমি সরজমিনে ক্ষতিগ্রস্ত বাগানটি দেখেছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited