image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি    |    ২১:১৬, নভেম্বর ১৯, ২০২০

image

চট্টগ্রামের চন্দনাইশে ব্যাটারিচালিত অটোরিক্সা ও মালবাহী পিকআপের সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দেওয়ানহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুল শিক্ষিকার স্বামী নুরুল আলম (৪০) আহত হয়েছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন। তিনি হাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর করিমবাড়ির মোঃ ইলিয়াছের মেয়ে।

হাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য আক্তারুজ্জামান মিরু ও হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম জানান, জান্নাতুল ফেরদৌস ও তার স্বামী নুরুল আলম বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে দোহাজারীতে চিকিৎসা নিতে যান। চিকিৎসা গ্রহণ শেষে ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে বাড়ি ফেরার সময় দেওয়ানহাট এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষিকার ৩বছর ও ২বছর বয়সী মেয়ে এবং ৮মাস বয়সী একটি ছেলে রয়েছে।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, "সড়ক দূর্ঘটনার কথা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image