শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২২:১৩, নভেম্বর ১৯, ২০২০
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার( ১৯ নভেম্বর) সকাল ৬ টায় ৬শত লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের মৃত নুরুল হকের পুত্র মোঃ বেলাল হোসেন (৪০),গুন্দীপ পাড়া গ্রামের হাসমত আলীর পুত্র মোঃ লিটন(২৮) ও একই গ্রামের মৃত আবদুল মোতালেবের পুত্র নজির আহমেদ (৫০)।
এসময় চাপাতলী গ্রামের মৃত পেচু মিয়ার পুত্র মোঃ জানে আলম(৩৫) পালিয়ে যায়। এসময় মদ বহকারী ৩টি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাদিয়া পুলিশের একটি দল বারশত ইউনিয়নের কালিবাড়ী ভুঁইয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩ টি সিএনজি অটোরিক্সায় করে চোলাই মদ পাচারের সময় ৬শত লিটার মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৩ জনই সিএনজি চালক।গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited