image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:৩৮, নভেম্বর ১৯, ২০২০

image

কক্সবাজারের উখিয়া উপজেলায় দেড় লাখ ইয়াবাসহ মো. মিজান (২১) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে দাবি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উপজেলার মনখালীতে মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালি এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ বৃহস্পতিবার সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম জানতে পারে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মো. মিজান নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

‘পালানোর কারণ জিজ্ঞাসা করলে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি মিজান। এ সময় র‍্যাব সদস্যদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে ওই ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়’, যোগ করেন এএসপি।

শেখ সাদী আরো দাবি করেন, ‘জিজ্ঞাসাবাদ করা হলে মো. মিজান স্বীকার করেন, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন তিনি।

এদিকে, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য সাড়ে সাত কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সাদী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image