image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ২৩:০২, অক্টোবর ১৩, ২০১৮

image

ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমার সামরিক জান্তা ও উগ্রপন্থি রাখাইন দুর্বৃত্তের হাতে সর্বস্ব হারিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা চাহিদার অধিক ত্রাণ সামগ্রী পাচ্ছে। এসব ত্রাণ সামগ্রী তারা খোলা বাজারে বিক্রি করে এক প্রকার সাবলম্বী হয়ে উঠার কারণে উন্নত জীবন যাপনের জন্য এসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে দেশের আনাছে কানাছে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নিচ্ছে। অনেকেই ভূয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সড়ক পথে গন্তব্য স্থলে পৌছে যাচ্ছে।

সম্প্রতি সাতক্ষীরা পুলিশ ৭ জন রোহিঙ্গা নারী পুরুষ শিশুকে আটক করে বৃহস্পতিবার উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
সাতক্ষীরা পুলিশের হাতে আটককৃত রোহিঙ্গারা হচ্ছে হাসিনা বেগম (২৫), নুর বেগম (২৭), স্বামী মোঃ সেলিম (৩৫), রশিদা বেগম (৫), জান্নাত আরা (৪), মোঃ সাকের (৭) ও হোছন বানু (৩৫)। উখিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে এসব রোহিঙ্গাদের রেজিষ্ট্রার ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানিয়েছেন। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সাথে কথা বলে জানতে চাওয়া হলে তারা একেক সময় একেক কথা বলেন। যার কোন সত্যতা নেই।

হাসিনা বেগম (২৫) জানান, তারা ২১ আগষ্ট মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় এদেশে রোহিঙ্গা অবস্থানের ঠিকানা খুঁজে পায়নি। যে কারণে তারা সাতক্ষীরা চলে গেছে। তার স্বামী মোঃ সেলিম জানান, স্থানীয় একজন দালাল তাদেরকে মালেশিয়া পৌছে দেওয়ার কথা বলে সাতক্ষীরা নিয়ে যায়। সেখানে এক হোটেলে দুই দিন অবস্থান করার পর ওই দালাল তাদের সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। পরে অনেকদিন ধরে তারা সেখানে বাড়ির কাজ ও ভিক্ষা করে ছেলেমেয়ে নিয়ে কোনরকম দিন যাপন করে। খবর পেয়ে সাতক্ষীরা পুলিশ তাদের উদ্ধার করে।

এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক গড়ে উঠা অসংখ্য কম্পিউটার অপরাটারের দোকানে ভুয়া জাতীয় সনদপত্র থেকে শুরু করে চেয়ারম্যান সার্টিফিকেট সহ ত্রাণের কার্ড পর্যন্ত জাল করে সরবরাহ করার অভিযোগ উঠেছে। মিয়ানমারের নাগরিক এসব কম্পিউটার অপারেটরের বানানো জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে শতশত রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে বলে ক্যাম্পের দায়িত্বরত মাঝিরা স্বীকার করেছে। তাজনিমারখোলা ক্যাম্পের কালু মাঝি জানান, বিভিন্ন এনজিও সংস্থা তাদের পছন্দের রোহিঙ্গা যুবকদের নিজের কাজ করার জন্য আইডি কার্ড দিয়েছে। এসব আইডি কার্ড নিয়েও তারা বেপরোয়া চলাচল করছে। সুযোগ বুঝে স্বপরিবারে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।

মাছকারিয়া এলাকার প্রত্যক্ষদর্শী গ্রামবাসী মোঃ আলী, আনু মিয়া, শহর আলী সহ একাধিক লোকজন জানান, ভোর রাত থেকে দলে দলে রোহিঙ্গারা ক্যাম্প ত্যাগ করে গ্রামীণ জনপদ দিয়ে দক্ষিণ দিকে চলে যেতে দেখা যায়। তারা জানান, সড়ক পথে সেনা বাহিনী ও পুলিশের চেকপোস্ট থাকার কারণে তারা পাহাড়ি পথ ধরে গন্তব্যস্থানে চলে যাচ্ছে।

উখিয়ার সহকারী কমিশনার ভুমি একরামুল ছিদ্দিক জানান, ভুয়া আইডি কার্ড ব্যবহার করে সড়কপথে চলে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে আটক হওয়া ৩জন রোহিঙ্গা যথাক্রমে হামিদ হোসেন (২২), নুরুল কবির (২৫) ও এরশাদ উল্লাহ (২৮) কে এক বছর করে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান জানান, রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অবৈধভাবে গড়ে উঠা কম্পিউটার ও ইলেকট্রনিক পার্টসের দোকান গুলোতে ভ্রাম্যমাণ অভিযান চালানো হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image