শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৯:৪৬, ডিসেম্বর ৭, ২০২০
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিএসটিআই’র অনুমোদন ছাড়া ভেজাল চিপস ও চনাচুর তৈরী এবং বাজারজাত করণ করার দায়ে ওমর ফারুকের মালিকানাধিন খাজা আইমণি ফডি এন্ড বেভারেজ(শিফা) নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমদ চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমদ চৌধুরী জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাজা আইমণি ফুড এন্ড বেভারেজ(শিফা) নামে একটি প্রতিষ্ঠান ভেজাল চনাচুর ও চিপস তৈরী করে বাজারজাত করার অপরাধে ঐ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সব ধরণের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Developed By Muktodhara Technology Limited