image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে এক হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দঃ আটক ৪

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৯:৫১, ডিসেম্বর ৭, ২০২০

image

চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায়  চন্দনাইশ থানার এস.আই মোঃ আবু আফছার ভূঁঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের কসাইপাড়া বড় জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-১৫-৩৪৫২) জব্দ করেছে।

এসময় কক্সবাজার জেলার ঈদগাঁও নতুন অফিস বাশঘাটা ইসলামপুর এলাকার মৃত সামশুল আলমের ছেলে মোঃ নুরুল আলম রুবেল (২৩), চট্টগ্রাম জেলার সাতকানিয়া কাজীপাড়া এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে মোঃ আবুল কাশেম (৩৮), নোয়াখালী জেলার হাতিয়া পশ্চিম সোনাদিয়া এলাকার নুরুল হকের ছেলে মোঃ রাশেদ উদ্দিন (৩৩), কুমিল্লা জেলার লাকসাম নোয়াপাড়া এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ হানিফ (৩২) কে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, "আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।"
আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image