শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৪:৪৯, ডিসেম্বর ৮, ২০২০
চট্টগ্রামের রাউজানে পৃথক নারী-পুরুষের) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন ও কদলপুর ইউনিয়ন থেকে পৃথক লাশ দুটি উদ্ধার করা হয়।
জানা যায়, গহিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলই নগর এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় গলায় ওরনার সাথে ইট বাধা অবস্থায় ও কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সোমবাইজ্জা হাটের পূর্বপাশে খালের পাশে বাগানে জালাল আহমেদ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি কদলপুর ইয়নিয়নের ৯নং ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে। ঘটনাস্থলের পাশে বোনের বোনের বাড়ি বলে নিশিচ হওয়া গেছে।
এদিকে গহিরায় সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম ও কদলপুরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, একজনের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি।
Developed By Muktodhara Technology Limited