image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে বাস-মোটরসাইকেল দূর্ঘটনায় পিতাপুত্র নিহতঃ স্ত্রী আহত

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৫:০৩, ডিসেম্বর ১৩, ২০২০

image

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুর  বারোটার সময় দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাই আব্দুল ওয়াহেদ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বলোহাগাড়া আমিরাবাদ হাজীপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ডলি আক্তার (৩০) ও পুত্র জাবেদুল ইসলাম (১০) মোটরসাইকেলযোগে (চট্টমেট্টো-হ-১৭-২১১১) চট্টগ্রাম  থেকে গ্রামের বাড়ি ফেরার পথে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-৩৫৬৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এঘটনায় ঘটনাস্থলে পিতা-পুত্র মারা যায়। নিহতের স্ত্রী ডলি আক্তারকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে এএসআই জাকিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসে। পিতা-পুত্রের লাশ থানায় আছে পরিবারের কেউ এলে আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image