শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৮:০৮, ডিসেম্বর ১৩, ২০২০
নোয়াখালী থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো.আরাফাত হোসেন (২৫)।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited