image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-৩

মিরসরাই প্রতিনিধি    |    ২১:৫৭, ডিসেম্বর ১৪, ২০২০

image

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বারইয়ারহাট পৌরসভার গ্রীণ টাওয়ারের সামনে চেক পোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজবল্লভপুর গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে জাকির হোসেন (৩২), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর ডেমসা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে খোরশেদ আলম (১৯), মধ্যম মাদেরসা গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে জসিম (৩৫)।

এসময় গাড়ী তল্লাশী করে ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

জানা যায়, কুমিল্লা থেকে নোহা মাইক্রোবাসযোগে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি টিম মহাসড়কের বারইয়ারহাটে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি নোহা মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি না থামিয়ে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নোহা মাইক্রোবাসসহ গাড়ীর মধ্যে থাকা তিনজন ব্যক্তিকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক জুনায়েদ জাহেদী বলেন, আটককৃত আসামীরা চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৫ হাজার টাকা এবং নোহা মাইক্রোবাসটির মূল্য ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image