image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে দেড় হাজার পিস ইয়াবাসহ পিকআপ ভ্যান জব্দঃ গ্রেপ্তার-৩

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৭:১৩, ডিসেম্বর ২১, ২০২০

image

চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২১ ডিসেম্বর) ভোর সোয়া ছয়টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ দোহাজারী পৌরসভা সদরস্থ ডিডিএল টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেক পোষ্ট বসিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। 

এসময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সৈয়দ নগর এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ আরিফ (২২), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার দীগনগর গজার ভাজন্দী এলাকার মৃত ছৈয়াব শেখের ছেলে মোঃ শামিম শেখ (৩১) ও শেরপুর জেলার নকলা থানার গনপুদ্দি জামালপুর এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে মোঃ মঞ্জু (৩৫) কে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, "আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।"

আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image