image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

পর্যটন মৌসুমে কক্সবাজারে জমজমাট ইয়াবার কারবার : ৪৮ঘন্টায় ১৮হাজার জব্দ, গ্রেপ্তার-৮

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৭:৪২, ডিসেম্বর ২২, ২০২০

image

পর্যটন মৌসুমেক সামনে রেখে কক্সবাজারের কলাতলীর হোটেল মোটেল জোনে মাদক কারবারীরা ততপড় হয়ে উঠেছে।প্রতিদিন আইন শৃঙ্খলাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়ছে প্রচুর ইয়াবা।মুলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে আসা মাদক সেবী ও ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করতেই কলাতলীতে সংঘবদ্ধ চক্র বেপরোয়া হয়ে উঠেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিও তাদের ততপড়তা বাড়িয়ে দিয়েছে মাদক পাচার ও বিক্রি রোধ করতে।এরই ধারাবাহিকতায় রবিবার ও সোমবার গত ৪৮ ঘন্টায় কলাতলীর হোটেল মোটেল জোনে পৃথক অভিযানে ১৮ হাজার পিস ইয়াবাসহ ৮মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি‘র পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি দল (২১ ডিসেম্বর) সোমবার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার হোটেল-মোটেল জোনের কলাতলীস্থ হোটেল সী-পয়েন্টে অভিযান চালিয়ে ৩য় তলার ২০৮ নং কক্ষ হতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড‘র মুন্সীর বাড়ির মোঃ ফরিদ আহম্মদের পুত্র মোঃ জাবেদুল ইসলাম (৩১) এবং একই উপজেলার বড়লিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড‘র হায়দার আলী তালুকদারের বাড়ীর মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র মোঃ ইসহাক (৩৩)কে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় অপর এক অভিযানে হোটেল-মোটেল জোনের কলাতলী লেগুনা বীচ রোডস্থ গ্রীন হাউজ ( আবাসিক) এর সামনে হতে কক্সবাজার সদর পোকখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড‘র উত্তর পাড়ার রমজান আলীর পুত্র মোঃ রায়হান উদ্দিন (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলমের পুত্র মোঃ সাগর (২২)কে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

এছাড়া একই দিন সকাল ৭ টা থেকে ৮ টা ৩০ মিনিটে পৃথক দুইটি অভিযানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হতে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া এলাকার মোঃ রশিদ আহম্মেদের ছেলে মোঃ মামুনুর রশিদ (২০)কে ৬০০ পিস ও হোটেল লং বীচ এর সামনে হতে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের, কে কে পাড়া এলাকার মোঃ নুর হোসেনের ছেলে মোঃ হোসেন জোহার (২১)কে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সােড় ৬টায় কলাতলীর রুবি বীচ রিসোর্টের সামনে রাস্তার উপর থেকে পৌরসভার ১২ নং ওয়ার্ড এর কলাতলী, উত্তর আদর্শ গ্রামের মোঃ সৈয়দকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

একই দিন রবিবার অপর অভিযানে রাত ১১ টায় কলাতলী রোডস্থ হোটেল সী-প্যালেস গেইট সংলগ্ন সোহাগ কাউন্টারে দাঁড়ানো সোহাগ পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৬২২৮) নং বাস হতে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া এলাকার মোঃ আবু বক্করের ছেলে মোঃ হারুন (২২) কে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলার সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, জেলাব্যাপী তাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image