image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ায় অস্ত্র,ইয়াবাসহ ১৫ মামলার পলাতক গইন্ন্যা ডাকাত গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:১৯, ডিসেম্বর ২২, ২০২০

image

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাতকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা। আটক ডাকাতের নাম গণি মিয়া প্রকাশ গইন্ন্যা ডাকাত (৩৬)। সে মুসার খোলা বটতলী এলাকার সেকেন্দার আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উখিয়ার  পালংখালী ইউনিয়নের মুসার খোলা বটতলী গভীর পাহাড়ী এলাকায়  বিজিবির অভিযানে তাকে আটক করা হয়। ১৫ টি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবা কারবারি গইন্ন্যা ডাকাত পালিয়ে থেকে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পালংখালী  বিওপি’র বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মোঃ গনি মিয়া মোটর সাইকেল যোগে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও লোকজনের  উপস্থিতিতে ধৃত আসামীর বাড়ী ও শরীরে তল্লাশী করে এবং মোটর সাইকেলের সিটের নিচে লুকায়িত অবস্থায় বার্মিজ ২০ হাজার ১০৫পিস ইয়াবা, ২টি মোবাইল, ১ টি মোটর সাইকেল, ২টি দেশিয় রাম দা, ৩টি দেশিয় চাকু, ১ বক্স অস্ত্র তৈরির সরঞ্জাম,মিয়ানমার বিজিপি’র ৫০ টি মানকি টুপি, বিজিপি’র ১টি থ্রি কোয়ার্টার পেন্ট, বিজিপির ১টি গেঞ্জি উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য ৬৬ লক্ষ ২০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image