শিরোনাম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১৩:২৫, ডিসেম্বর ২৪, ২০২০
উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ অপহৃত ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেন (৪৫)কে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে শফিউল্লাহ কাটা ব্লক ডি-৪ থেকে তাকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
ভিকটিম মোহাম্মদ হোসেন টেকনাফ সদর ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়ার মোঃ কাশেমের ছেলে এবং কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা এ/১ ব্লকে কর্মরত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো: হেমায়েতুল ইসলাম এ সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন রোহিঙ্গা মিলে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে। স্বজনদের পক্ষ থেকে ঘটনাটি এপিবিএনকে জানানো হয়।
এরপর থেকে তাকে উদ্ধারে নানামুখি তৎপরতা শুরু করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় ৮ ঘন্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হয় তারা।
ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান অধিনায়ক মো: হেমায়েতুল ইসলাম।
Developed By Muktodhara Technology Limited