image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৩:৩৭, ডিসেম্বর ২৭, ২০২০

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ সিরাজুর রহমান সজল অস্ত্র সহ বিজিবি’র জালে ধরা পড়েছে। 

রবিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি এলজিসহ মোট ৪টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে বিজিবি। 

অস্ত্র সহ আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের খবর পেয়ে ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টিম দক্ষিন বাইশারীস্থ তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাড়ীর একটি কক্ষে সংরক্ষিত অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে আটক সিরাজুর রহমান সজলকে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র সহ হস্তান্তর করা হয়। তিনি আরো জানান- সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ সিরাজুর রহমান সজলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৭/২০২০ইং।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image