image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

সাতকানিয়ার কেরানীহাটে বাস খাদে: সুপারভাইজার নিহত, আহত ২০

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৮:৪৯, ডিসেম্বর ২৯, ২০২০

image

সাতকানিয়া উপজেলার কেরানীহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মনির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কেরানীহাট খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা এলাকার আবুবক্করের ছেলে ও দূর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার।

এঘটনায় লোহাগাড়া উপজেলার পদুয়া ছকিরাপাড়া এলাকার আবদুল গফুরের মেয়ে মাহিরা (১০) ও আমিরা (১৪) সহ বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মাহিরা ও আমিরাকে কেরানীহাট আশ্-শেফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এএসআই আদম আলী জানান, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামমূখী শ্যামলী নামের (ঢাকা মেট্রো-ব ১৪-১১৪৫) একটি বাস কেরানীহাটের উত্তর পাশে খুনি বটতল এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাস খাদে পড়ার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন।

দূর্ঘটনা কবলিত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত বাস সুপারভাইজার মনির উদ্দিনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image