শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ০১:২৬, জানুয়ারী ১, ২০২১
কুতুবদিয়ায় মাটিবাহী ট্রাকের পিছনে উঠতে গিয়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল মফজল হাজির পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার স্থানীয় রহিম উল্লাহর মালিকানাধীন ট্রাকের চালক মিজান বসতবাড়ির জন্য মাটি লোড করে ফিরছিল। এসময় চালকর অগোচরে ওই গ্রামের মো: ইদ্রিসের শিশু পুত্র আসিফ (৩) খেলার ছলে ট্রাকর পেছন ওঠে। ট্রাক চলার পথ ঝাঁকুনিতে শিশুটি পড়ে যায়। দ্রুত তাকে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
এদিকে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতাল গেলে শিশুর মা আফিয়াসহ অন্তত ২০-৩০ জন নারী-পুরুষ বাধা দেয়। তারা ছোট শিশুটি লাশকে কাটা-ছেঁড়া না করে দাফনের আকুতি জানায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে শিশুর লাশটি নিয় যাওয়া হয়।
থানার ওসি মা: জালাল উদ্দিন জানান, দূর্ঘটনায় নিহত শিশু বিধি মোতাবেক ময়নাতদন্তের জন্য মর্গ প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited