image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চকরিয়া খুটাখালীতে মৎস্য ও লবণ মাঠ প্রকল্পে হামলা, লুটপাট

কক্সবাজার ব্যুরো    |    ১৮:২২, জানুয়ারী ২, ২০২১

image

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চড়াঘোনাস্থ সোলতান গিিন চৌধুরীর ১৭৬ একর মৎস্য ও লবণ চাষ প্রকল্পে ৩১ ডিসেম্বর’২০ইং রাত সাড়ে ১১টার দিকে ঘটেছে এ ঘটনা।

এনিয়ে মৎস্যঘের চাষী চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়াঘোনা গ্রামের আনোয়ার হোছনের পুত্র মো: জমির উদ্দিন (৩৫) বাদী হয়ে ২৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০জনকে বিবাদী করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন; ছৈয়দ কফিরের ছেলে শিব্বির আহমদ, মৃত কালা মিয়ার ছেলে  ছৈয়দ আলম, মৃত নুর হোছনের ছেলে  মো: কাজল, মৃত কালা মিয়ার ছেলে নুরুল আবছার, মৃত ফজল রহমানের ছেলে মুছা আলম, মো: কালু প্রকাশ কানা কালুর ছেলে নাছির উদ্দিন, কাছির ফকিরের ছেলে আলী আহমদ, নবী হোসেনের ছেলে জাহিদ হাসান, মৃত মনির আহমদের ছেলে মৌলভী মমতাজুল হক, মৃত নুরুল হকের ছেলে রায়হান উদ্দিন, মুছা আলমের  ছেলে আবদু রশিদ, মৌলভী আক্তার কামালের ছেলে জিকু, নুরুল আবছারের  ছেলে রুবেল, মুছা আলীমের আবদুল মালেক,নজু মিয়ার ছেলে আজার আহমদ প্রকাশ আক্তার মেম্বার, মো: কালু প্রকাশ কানা কালু, মোকমান হাকিমের ছেলে মো: আলম, ইউসুফ বলির ছেলে আবদু শুক্কুর,মৃত আবদুর রহমানের ছেলে রমজান আলী, হাছিম ফকিরের ছেলে আলী হোসেন, রমজান আলীর ছেলে আবদুর রহিম, মৃত ইসমাইলের ছেলে নুরুল কবির, জাফর আলম প্রকাশ জাফর মেম্বারের ছেলে নাছির উদ্দিন, জাফর মেম্বারের ছেলে গিয়াস উদ্দিন, ইলিয়াছ মিয়াজীর ছেলে আবু সৈয়দ, মমতাজুল হকের ছেলে মোজাহিদুল হক নায়েফসহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে।

বাদী অভিযোগে জানিয়েছেন, তিনি বিগদ ৬/৭বছর পূর্বে থেকে বর্গা লাগিয়ত নিয়ে প্রকল্পে মাছ ও লবণ চাষ করে আসছেন। বর্তমানেও চুক্তির মেয়াদ বহাল রয়েছে। লবণ ও মৎস্য চাষ মৌসুমে জমিতে মাছ এবং লবণ চাষ করছেন। কিন্তু অভিযুক্তরা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ঘটনার দিন ৩১ ডিসেম্বর’২০ইং রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মৎস্য ঘের ও লবণের চাষাবাদী জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে প্রথমে ১০/১৫রাউন্ড ফাকা গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এক পর্যায়ে বর্গা চাষী বাদী জমির উদ্দিন, প্রকল্পের কর্মচারী জালাল উদ্দিন ও ছরওয়ার আলমকে দৌড়াইয়া ধৃত করে সর্বশরীরে এলোপাতাড়ি আঘাত করে আহত করেছে।

অভিযুক্তরা ঘের থেকে অস্ত্রের মুখে মৎস্য প্রকল্পের একটি আইপিএস, ব্যাটারী, হাড়ি-পাতিল, বিদ্যুতের টর্চ লাইট ৮টি, জাকি জাল ৬টি, বিহিঙ্গী জাল ৮টি, বিভিন্ন রকমের সরঞ্জামাদী, কম্বল ৫টি, পাম্প মিশিন ৮টি, নলকূপের গর্দনা ১টি, পল বোটের তক্তা, হন্তা, কোদালসহ যাবতীয় মাছ চাষের সরঞ্জামাদী, কাপড় চোপড়সহ প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি করে এবং ৮হাত ও ২০ হাত বিশিষ্ট রান্না ঘর, খামার বাড়ি কাটিয়া ও ভাঙ্গিয়া আরো ১লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া মৎস্য প্রকল্পের স্লুইচ গেইট ও পল বোট কেটে ভাংচুর করে অনুমানিক ১লাখ ৭০ হাজার টাকার ক্ষতি করে। অভিযুক্তরা বর্তমানে হুমকি ধমকি অব্যাহত রেখেছে এবং মৎস্য প্রকল্পে গেলে কিংবা কোন মামলা-মোকাদ্দমা করলে ঘেরে ঢুকতে দেবেনা এবং ঢুকলে প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ও ভূক্তভোগী মৎস্য ও লবণ মাঠ প্রকল্প চাষীরা প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।

চকরিয়া থানার ওসি শাকের মো: যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করতে উপপরিদর্শক মো: আবু সায়েমকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image