image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

দোহাজারীতে পিকআপের ধাক্কায় স্কুলছাত্র আহত

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৩:০২, জানুয়ারী ৯, ২০২১

image

চন্দনাইশ উপজেলার দোহাজারীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী পিক-আপের ধাক্কায় জোবায়ের (১৩) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পিক-আপের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

আহত জোবায়ের খাগরিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে খাগরিয়া ইউনিয়নের গনিপাড়া এলাকার আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আহত জোবায়েরের ভাই আবু জুনাইদ জানান, শনিবার সকালে দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল জোবায়ের। পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমূখী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী পিক-আপ জোবায়েরকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পাশে ছিটকে পড়ে যায়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image