শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৯:৩৫, জানুয়ারী ৯, ২০২১
আনোয়ারায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরস্কুল গ্রামের মৃত জুনু মিয়ার পুত্র শাহ্ আলমের বসতঘরে আড়াই লক্ষাধিক টাকার মালামালসহ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ জানুয়ারী) রাতে এ ঘটনা ঘটে।
এসময় চোরেরদল বাড়ির লোকজনকে গলায় ছুরি ধরে স্বর্ণংকার, টিভি, কাপড়সহ নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায় । এ ঘটনায় ৩ জনকে অভিযুক্তকরে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আনোয়ারা থানায় অভিযোগ সূত্রে জানান, শুক্রবার রাতে উপজেলার খুরস্কুল গ্রামের মৃত জুনু মিয়ার পুত্র শাহ্ আলমের বসত ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও টিভি নিয়ে যাওয়ারা সময় বাড়ীর লোকজনের ঘুম ভেঙে যায়। এসময় চোরেরদল বাড়ীর লোকজনের গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ শাহ আলম স্থানীয় ফজল কাদের(৪০),আবদু ছামাদ(৬০) ও ইদ্রীস (৬০) নামে তিন জনকে অভিযুক্ত করে গতকাল শনিবার বিকালে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ক্ষতিগ্রস্থ লিলু আরা বেগম জানান, ১২ ফেব্রুয়ারীতে মেয়ের বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার গুলো ঘরে রেখে ছিলাম। অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে হুমকি দিয়ে আসছে। শনিবার রাতে তারাই চুরির ঘটনা ঘটিয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited