image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালীতে জমি বিরোধে প্রবাসীর ওপর হামলা, চবি ছাত্রের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ১৭:২৭, জানুয়ারী ১১, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী আবুল কাসেম (৪০)গুরুতর আহত এবং তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী আবদুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের’র অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পশ্চিম গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একরাম আলীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এবং রবিবার (১০ জানুয়ারী) তারিখে আব্দুর রহিমের নামে সিআর ৩৯/২১ মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ৬ জানুয়ারী সকাল আনুমানিক ৮টায় বাঁশখালীর গণ্ডামারায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্ত আব্দুল করিম, জাকের আলম, আমিনুর রশিদ, নুর হোসেন(নুরু) ও বাবুলুর রশিদসহ অনেকই ধারালো অস্ত্র, কিরিচ, রড দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম এবং তার বড় ভাই প্রবাসী আবুল কাশেম'সহ পরিবারের অন্যদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।

হামলার স্বীকার আবুল কাশেম গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এবিষয়ে জানতে চাইলে আবদুর রহিম টেলিফোনে জানান, ঐ ঘটনায় আমি বাদী হয়ে উল্লেখিত হামলাকারীদের আসামী করে বাঁশখালী থানায় একটি জি.আর ১৩/২১ মামলা দায়ের করি। ফলে আসামিগণ  ক্ষুদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করেন।কিন্তু সেখানে ব্যর্থ হয়ে একটি সি.আর ৩৯/২১ মামলা দায়ের করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়ট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

এদিকে সি.আর মামলা ৩৯/২১ জি.আর.ও অফিস, বাঁশখালী আদালত মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকের আলম বাদী হয়ে বাঁশখালি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কাশেম, আবদুর রহিমসহ ৮জনকে আসামী করে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি বাঁশখালী থানায় তদন্তের জন্য নির্দেশ দেয়।

এদিকে বাঁশখালী থানায় এই বিষয়ে জানতে চাইলে, এখনও কোর্টের কোন প্রতিবেদন পায়নি বলে জানান সেরেস্তাদার জামাল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম আরও বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের ওপর জোর জুলম করে আসছে উল্লেখিত আসামীগণ। এখন আমাদের ওপর অত্যাচার করে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি আমার ও আমার পরিবারের উপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, একই সাথে প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তার দাবী জানাচ্ছি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image