শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২১:৩০, জানুয়ারী ১২, ২০২১
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম জয়পুর এলাকার কাশেম সওদাগর বাড়ীর সেলিমের ছেলে মাঈন উদ্দিন (২৩) ও জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এলাকার শামছুল হকের ছেলে জহুরুল ইসলাম প্রকাশ রুবেলকে (২৮) গ্রেপ্তার করে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি নোহা মাইক্রো (নং- চট্ট-মেট্রো-চ১১-২৪০৩) জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Developed By Muktodhara Technology Limited