শিরোনাম
ঢাকা ব্যুরো | ১২:৩৯, অক্টোবর ১৮, ২০১৮
রাজধানীর গুলশান নর্দায় বাস ধাক্কায় অাতিকুল ইসলাম (১১) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০ টায় মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মোঃ শহিদুল্লার ছেলে আতিকুল। বড়ভাই মোঃ আমান উল্লাহ সহ ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগে পড়তো সে। বড়ভাই হেফজ বিভাগে পড়েন।
বড়ভাই আমানউল্লাহ জানান,তারা মাদ্রাসা থেকে ১০/১২ জন ছাত্র ছুটিতে একসাথে বাড়ি যাচ্ছিলেন, মাদ্রাসা থেকে পায়েহেটে নর্দায় যায়। সেখান থেকে বাসে করে কুড়িল বিশ্বরোড যাবে। নর্দা ফুটওভার ব্রীজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজার গামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, লাশটি মর্গে রাখা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited