image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

বাঁশখালী পৌরসদরে ভাড়া বাসায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি    |    ০০:০১, জানুয়ারী ২২, ২০২১

image

বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়কে ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. রুবেল (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

বাঁশখালী থানা পুলিশের এসআই প্রদীপ চক্রবর্ত্তী কিশোরের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট তৈরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

এঘটনায় বাঁশখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার মোস্তাফিজুর রহমানের পুত্র মো. রুবেল দুটি চাকুরি করত। দিনে উপজেলা সদরের সোনালী ব্যাংকের নীচে ওয়ালটন শো রুমে এবং রাতে উপজেলা ডাকঘরে মাস্টার রোলে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল। ওয়ালটন শো রুমের পক্ষ থেকে সে এবং অপর এক সহকর্মীসহ দুজনকে আস্করিয়া রোডের তমিজ উদ্দীনের মালিকানাধীন ভাড়া বাসা করে দেয়। সেখানে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সিলিং ফ্যানে বাঁধা দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জানা যায়, মু. রুবেল চলতি বছরে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। দিনে উপজেলা সদরের সোনালী ব্যাংকের নীচে ওয়ালটন শো রুমে এবং রাতে উপজেলা ডাকঘরে মাস্টার রোলে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল। তবে কি কারণে তার মৃত্যু ঘটেছে তা এখনো জানা যায়নি। রুবেলের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবারে চলছে শোকের মাতম।

এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, 'যুবকের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image