শিরোনাম
ঢাকা ব্যুরো | ১২:০৮, অক্টোবর ২০, ২০১৮
রাজধানীর কদমতলি থানার পুলিশ একটি ট্রাভেল ব্যাগের ভেতরে এক নারীর টুকরো মরদেহ উদ্ধার করেছে। নারীর কোমরের নীচের অংশটুকু কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
কদমতলি থানার নতুন একে স্কুলের সামনে পরিত্যাক্ত কালো ট্রাভেল ব্যাগ থেকে নারীর কোমরের নীচ থেকে হাটু পর্যন্ত কাটা অংশ পাওয়া য়ায় বলে কদমতলি থানার ডিউটি অফিসার জানান। রাত সাড়ে১১টায় পরিত্যাক্ত ব্যাগ পরে থাকার সংবাদ পেয়ে পুলিশ ট্রাভেল ব্যাগ ভেঙ্গে তার ভেতরে নারীর শরীরের কাটা অংশটুকু পায়।
কদমতলি থানার পুলিশ জানিয়েছে, হত্যার পর লাশ সনাক্ত না হওয়া বা গুমের উদ্দেশ্যেই হয়তো অপরাধী হত্যার পর নারীর মরদেহটি কেটে টুকরো করে বিভিন্ন স্হানে ফেলেছে। শরীরের বাকী অংশ অন্য কোথাও পাওয়া যায় কিনা থানাগুলোতে ম্যাসেজ দেয়া হয়েছে। নারীর টুকরো অংশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited