শিরোনাম
ঢাকা ব্যুরো | ১০:০৮, অক্টোবর ২১, ২০১৮
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার খোলামোড়ায় শফিক নামে এক ব্যক্তিকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া গেলে তার দুই বউ থাকায় পুলিশকে মৃত্যুর কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত করতে হচ্ছে বলে মডেল থানার ওসি শাকের মোঃযোবায়ের জানিয়েছেন।
নিহতের নাম মোঃ শফিক (৪৮)। বাড়ি বরগুনা জেলার বেতাগী থানায়। ভাড়া থাকতো খোলামোড়া হাবিবের বাড়িতে। তার হার্টের রোগ ছিল। গতকাল এই রোগে সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সে তার স্ত্রী নাসিমাকে কিছুই জানায়নি। সে তার রুমে রাতে একা ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে না উঠায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। তার আরো একটি স্ত্রী দেশের বাড়িতে থাকে বলে জানা গেছে।
Developed By Muktodhara Technology Limited