image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

কুতুবদিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ জন আহত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ০০:২২, ফেব্রুয়ারী ২১, ২০২১

image

কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে।

২০ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নুরার পাড়া রাস্তার মাথায় মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন, লেমশীখালী আফাজ উদ্দিন সিকদার পাড়ার আজিজুর রহমানের ছেলে মোঃ ইসমাইল (৩৫) ও একই এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ লোকমান (১৭)। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোঃ ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ধূরুং নুরারপাড়া রাস্তার মাথায় লেমশীখালী দরবারঘাট গামী যাত্রিবাহী টেম্পু ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে টেম্পুর চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয় অটোরিক্সা যাত্রী মোঃ ইসমাইল। এসময় টেম্পু চালক লোকমান ও আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান তাকে দ্রুত সদর হাসপাতালে রেফার করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image