image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ কলেজ ছাত্রের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি    |    ২২:৫৩, ফেব্রুয়ারী ২১, ২০২১

image

নিহত মো. হাবিব (ফাইল ছবি)

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে টানা আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. হাবিব (২০)।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌণে দশটায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবিব চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব চন্দনাইশ মহাজনপাড়া এলাকার মো. আনোয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় মহিলা কাউন্সিলর হাছনারা বেগম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন হাবিব। ওইদিন গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) তার মৃত্যু হয়।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, "গত ১৪ ফেব্রুয়ারি গুরুতর আহত অবস্থায় হাবিব নামে একজনকে চমেকে ভর্তি করা হয়। আজ (রবিবার) সকাল পৌণে দশটায় হাবিবের মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে মর্গে আছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।"

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, "হাবিব নামে একজন নিহত হয়েছে। আমি বর্তমানে নিহতের বাড়িতে অবস্থান করছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবারের কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image