শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২২:৫৮, ফেব্রুয়ারী ২১, ২০২১
চট্টগ্রামের রাউজানে নানার বাড়ির পুকুরে ডুবে লাশ হয়ে বাড়ি ফিরল আরহাম নামে ১০ বছরের এক শিশু।
রবিবার একুশে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত আরহাম একই উপজেলার উরকিরচর ইউনিয়নের হাড়পাড়া গ্রামের মো. জসিম উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে আসা আরহাম খেলতে বের হয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।
Developed By Muktodhara Technology Limited