image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

সাতকানিয়ার কালিয়াইশে সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুসহ আহত-৯

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৬:২৫, ফেব্রুয়ারী ২২, ২০২১

image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রাজমহল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন পিকআপ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এ দূর্ঘটনা ঘটে।

এব্যাপারে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টায় মৌলভীর দোকান রাজমহল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের (ঢাকা মেট্টো- ব, ১৫-৭৭৪৮) একটি যাত্রীবাহী বাস কেরানীহাটগামী যাত্রীবাহী পিকআপকে ওভারটেক করার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে বৈলতলীর নুরুল ইসলাম (২৯), সাতবাড়িয়ার নুরু মিয়া (৩৫), খাগরিয়ার জিয়াউর রহমান (৩০), চাগাচরের ইসমত আরা (৩৮), দক্ষিণ গাছবাড়িয়া পক্ষীমার্কার আমান (৪) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপর আহত দক্ষিণ গাছবাড়িয়া পক্ষীমার্কার আয়েশা আক্তার (২৬), ফুলতলা সগির পাড়ার বুলু আকতার (২১) ও তার ছেলে জায়েদ (৩), এবং ছৈয়দপাড়ার রোকেয়া বেগম (৪২) দোহাজারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, ''দূর্ঘটনা কবলিত বাস ও যাত্রীবাহী পিক-আপের দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image