image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

দোহাজারীতে অগ্নিকান্ডে কৃষকলীগ নেতার বসতঘর ভষ্মিভূত

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৬:৩৪, ফেব্রুয়ারী ২২, ২০২১

image

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নাছির মোহাম্মদ পাড়া এলাকায় অগ্নিকান্ডে ৭নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি হাজী হারুনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই জানেন না উল্লেখ করে আগুনে পুড়ে যাওয়া বাড়ীর মালিক হাজী হারুন জানান, সোমবার ভোররাতে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে হঠাৎ টের পেয়ে ঘর থেকে পরিবার পরিজন নিয়ে বের হয়ে আগুন আগুন চিৎকার করলে আশপাশের লোকজন সাড়া দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও হাজী হারুনের বসতঘর রক্ষা করতে পারেনি কেউ। অগ্নিকান্ডে নগদ টাকা, জমির দলিল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ব্যাংক-বীমার কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া হাজী হারুনের ছেলে সাতকানিয়া কলেজে বিবিএ অনার্স পড়ুয়া ফারুকুল ইসলাম,  পটিয়া কলেজে ১ম বর্ষে পড়ুয়া রবিউল ইসলাম ও মহানগরীর সিটি কলেজ পড়ুয়া লিমা আক্তারের বিভিন্ন সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন কার্ড, এনআইডি ও জন্মনিবন্ধন পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৭নং ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য এসএম জামাল উদ্দিন ও দক্ষিণ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। 

এ ব্যাপারে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমিন জানান অগ্নিকান্ডের বিষয়ে তাদেরকে কেউ সংবাদ দেয়নি বিধায় অগ্নিকান্ড সম্পর্কে তারা অবহিত নন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image