শিরোনাম
লামা (বান্দরবান) প্রতিনিধি | ১৩:০১, ফেব্রুয়ারী ২৪, ২০২১
বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে বেবি আক্তার (২৬) নামে এক বাক-প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমতলী পাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ২টায় বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
নিহত বাক প্রতিবন্ধী বেবি আক্তার আমতলী মুসলিম পাড়া এলাকার মোহাম্মদ সোলায়মানের মেয়ে।
এদিকে বন্য হাতির আক্রমণে আক্রমণে এক নারীর নিহতের বিষয়টি নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি বলেন, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাসম্ভব সহায়তা করা হবে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited