শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:০১, ফেব্রুয়ারী ২৪, ২০২১
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ শফি (৫২) নামে এক দিনমজুর তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের খামার টিলা নামক এলাকার মরহুম মতিউর রহমানের ছেলে।
জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি সকাল ৭ টায় ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোজি করেও সন্ধান পায়নি পরিবার।
পরে গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) শফির স্ত্রী কহিনুর আকতার রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
কহিনুর জানান, গত তিন সপ্তাহ ধরে তার স্বামী নিখোঁজ রয়েছেন। ৪ মেয়ের মধ্যে অবিবাহিত দুই মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে আমি খুব কষ্টে আছি।
তার স্বামী পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি হওয়ায় চরম বিপাকে পড়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন ৮ বছরের ছেলে তানভীর হাসান মাহিম বার বার তার বাবাকে খুঁজছে। কোথায় আছে, কিভাবে আছে জানিনা।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘শফি নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে মর্মে একটি নিখোঁজ ডায়েরী করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সব থানায় বার্তা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited