শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৮:২৮, ফেব্রুয়ারী ২৫, ২০২১
লোহাগাড়ায় বসতঘরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর আমিরাবাদের মোঃ রাব্বি হাসানের বসতঘরে এ হামলা-ভাঙ্গচুরের ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী শাহ আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী।
এব্যাপারে বুধবার রাতে ভুক্তভোগী লোহাগাড়া থানায় জিডি করেছেন।
জানা গেছে, বুধবার বিকালে ভুক্তভোগী তার বাবা ও মামাকে নিয়ে বাজারে যাওয়ার পথে শাহ আলমের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক পূর্ব শত্রুতার জেরে তাদের মারতে আসে। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে ওই যুবকদল পালিয়ে যায়। পরে শাহ আলমসহ সশস্ত্র যুবকদল ভুক্তভোগীর বসতঘরে এসে হামলা করে। তারা ঘরের দরজা, জানালা ও আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙ্গচুর করে এবং বাড়ির মহিলা ও বৃদ্ধদের নাজেহাল করে।
এব্যাপারে অভিযুক্ত শাহ আলমের মোবাইলে বেশ কয়েকবার ফোন দিয়ে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, বসতঘরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনায় ভুক্তভোগী জিডি করেছেন। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited