image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে এসিল্যান্ডকে হামলা চেষ্টার মূলহোতা কামালসহ আটক-২

রাউজান প্রতিনিধি    |    ২৩:৫৬, ফেব্রুয়ারী ২৫, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে অবৈধ বালু মহালে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমাকে দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া করে হামলার চেষ্টার ঘটনায় জড়িত মূলহোতা কামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় পৃথক অভিযান চালিয়ে ফটিকছড়ির গহীন জঙ্গল থেকে কামালকে ও রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন থেকে জমিরকে আটক করা হয়।

ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ১ নম্বর ওয়ার্ডের খাইরুল ইসলামের ছেলে মো. কামাল উদ্দিন (৩৯) ও একই এলাকার খাইরুল বশরের ছেলে মো. জমির উদ্দিন (৩১)।

রাউজান থানা সূত্র মতে, গত সোমবার উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার সর্তাখাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে গেলে সন্ত্রাসী কামালের নেতৃত্বে কিরিচ দিয়ে এসিল্যান্ডকে ধাওয়া করে হামলার চেষ্টা করেন।

এই ঘটনায় গত বুধবার রাউজান থানায় হলদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদ বিন আহমেদ বাদি হয়ে রাউজান থানায় মামলা (মামলা নং-১২ (ধারা ১৪৩/৪৪৮/৩৭৯/৩৫৩/৫০৬ দণ্ড বিধি) করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘এসিল্যান্ডকে হামলার চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এর আগে হলদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদ বিন আহমেদ বাদি হয়ে ধৃত দুইজনসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন। অস্ত্র উদ্ধার ও অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image