শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ০০:০৫, ফেব্রুয়ারী ২৬, ২০২১
কুতুবদিয়া উপকূল চ্যানেলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে উত্তর ধুরুং আকবর বলী পাড়া এলাকায় উপকূল চ্যানেলে মালেক শাহ নামের একটি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বিষয়টি অবগত হয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী কুতুবদিয়া জোনের কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালান।
এসময় নদীর ক্ষতি সাধন ও পরিবেশের ক্ষতিকারক হিসেবে অবৈধভাবে বালু তোলায় ড্রেজার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ড্রেজারে মালিক না থাকায় তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় অভিযুক্তদের থানায় নিয়ে আসা হয়।
পরে বৃহস্পতিবার মালিক পক্ষ জরিমানার অর্থ পরিশোধ করেন বলে নির্বাহি ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী জানান।
Developed By Muktodhara Technology Limited